• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজধানীতে গাড়িচাপায় পর্বতারোহী রেশমা নিহত

সিসি নিউজ, ০৭ আগষ্ট ।। দেশের নারী পর্বতারোহী রত্না সকালে সাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে রাজধানীর সংসদ ভবন এলাকায় চন্দ্রিমা উদ্যানের পাশে এ দুর্ঘটনা ঘটে।

আরেক পর্বতারোহী মীর শামসুল আলম বাবু জানান, নিয়মিত শারীরিক প্রশিক্ষণের অংশ হিসেবে রত্না আজ সকালে ২০ কিলোমিটার দৌড়ে অংশ নিয়েছিলেন। অনুশীলন শেষে সাইকেল চালিয়ে হাতিরঝিল থেকে মিরপুরের নিজের বাসায় ফিরছিলেন। পথে সংসদ ভবন এলাকায় চন্দ্রিমা উদ্যানের পাশের রাস্তায় একটি গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান।

তাঁর লাশ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে আছে বলে জানা গেছে। রত্নার মৃত্যুর খবর পেয়ে সেখানে রত্নার স্বজন ও অন্যান্য পর্বতারোহী-সহযাত্রীরা উপস্থিত হয়েছেন।

পেশাগত জীবনে তিনি স্কুল শিক্ষক ছিলেন রেশমা নাহার রত্না। নড়াইল শহরের চিত্রাপাড়ে বাড়ি। শিক্ষকতার পাশাপাশি পর্বতারোহণসহ বিভিন্ন অ্যাডভেঞ্চার কার্যক্রমে যুক্ত ছিলেন। তার বাবা এস আফজাল হোসেন একজন বীরবিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। গত বছর নেহেরু ইন্সটিটিউট অফ মাউন্টেনিয়ারিং থেকে উচ্চতর পর্বতারোহণ কোর্স সম্পন্ন করেন এবং তার কিছুদিন পরই লাদাখে দুটো ছয় হাজারি মিটার পর্বত আরোহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ