• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কিশোরগঞ্জে নানার বাড়ীতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি।। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায়  মারুফ হোসেন( ৮) নামে এক শিশু নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে মারা গেছে। আজ শনিবার (৮ আগষ্ট) বড়ভিটা ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। সে ওই  গ্রামের শফিকুল ইসলামের ছেলে।   নিহত শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সকালে একই গ্রামের নানা মজিবর রহমানের বাড়িতে ঈদের দাওয়াত খেতে যায়। ওই দিন দুপুরে  শিশু মারুফ  সবার অগোচরে  বাড়ি থেকে বের হয়ে যায়, পরে অনেক খোঁজাখুঁজির পর আজ শনিবার  সকাল ১০ টায় বড়ভিটা পশ্চিমপাড়া হুসাইনিয়া  আলিম মাদ্রাসা সংলগ্ন পুকুরে তার নিথর দেহ ভেসে উঠে।  এসময় ওই মাদ্রাসার মাঠে  কয়েকজন যুবক ফুটবল খেলতে গেলে  তার ভাসমান লাশ দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়। এ সময় পরিবারের  লোকজন পুকুর থেকে শিশু মারুফের লাশ উদ্ধার করেন।   এ ব্যাপারে  কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ এম হারুন-অর-রশিদ পুকুরে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ