• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খামারে মিলল ১১ পাকিস্তানি হিন্দু শরণার্থীর লাশ

আন্তর্জাতিক ডেস্ক, ০৯ আগষ্ট ।। পাকিস্তান থেকে ভারতে যাওয়া হিন্দু শরণার্থী পরিবারের ১১ জনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। দেশটির রাজস্থানের যোধপুরে রবিবার সকালের এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে। তবে ‌ওই পরিবারের একজন এখনো বেঁচে আছেন। দেচু এলাকার লোডটা গ্রামে বাড়ির কাছেই সেই ব্যক্তির খোঁজ মিলেছে। সেখানেই ওই পরিবারের বসবাস করতো।

ভারতের স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ওই পরিবার আগে পাকিস্তানে বসবাস করত। ভিল সম্প্রদায়ের ওই পরিবারের সদস্যরা ভারতে এসে কৃষিকাজের জন্য একটি খামার ভাড়া নেয়। পরে সেখানেই একটি ঘরে তাঁরা থাকতেন। পরিবারের একমাত্র জীবিত সদস্যকে জেরা করে এই মৃত্যুর কারণ খোঁজার চেষ্টা চালাচ্ছে রাজস্থান পুলিশ। মৃতদের শরীরে কোনো রকম ক্ষতচিহ্ন মেলেনি। ফরেন্সিক দল ও ডগস্কোয়াড ঘটনাস্থলে পৌঁছেছে।

রাজস্থানের পুলিশ সুপার রাহুল ভরত বলেন, জীবিত ব্যক্তি কিছু জানেন না বলে দাবি করেছেন। মনে হয় রাতেই কিছু হয়েছে। খামারের বাইরে রাসায়নিক মিলেছে। সবাই মিলে কোনো রাসায়নিক খেয়ে থাকতে পারেন। তবে প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, পারিবারিক গোলমালের জের এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ