• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

টেলিভিশনে আজ মাধ্যমিকের ১৫ ক্লাস

সিসি নিউজ, ১২ আগষ্ট ।। চলমান করোনা পরিস্থিতিতে টেলিভিশনে সম্প্রচারিত পাঠদান কার্যক্রমে আজ বুধবার (১২ আগস্ট) মাধ্যমিকে ১২টি ও কারিগরির তিনটিসহ মোট ১৫টি বিষয়ের ক্লাস হবে।

এর আগে গত বৃহস্পতিবার মাধ্যমিক ও কারিগরি স্তরের সংশোধিত ক্লাস রুটিন প্রকাশ করা হয়। এতে মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য ৯ থেকে ১৩ আগস্ট পর্যন্ত ক্লাস সম্প্রচারের সময়সূচি দেওয়া হয়। আজ তিনটি ধাপে মাধ্যমিকের ষষ্ঠ থেকে দশম শ্রেণির বিভিন্ন বিষয়ের ১২টি ক্লাস করানো হবে।

সকাল ১০টা ৪৫ মিনিট থেকে শুরু হয়ে দুপুর ২টা ৪৫ মিনিট পর্যন্ত এসব ক্লাস সম্প্রচারিত হবে। এরপর দুপুর ২টা ৩০ মিনিট থেকে কারিগরি শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়ে ৩টা ৩০ মিনিট পর্যন্ত চলবে। প্রতিটি ক্লাস ২০ মিনিট করে প্রচার করা হচ্ছে, এর সঙ্গে প্রতিদিনের শিক্ষার্থীদের জন্য দেওয়া হচ্ছে হোমওয়ার্ক।

মাধ্যমিকে টেলিভিশন ক্লাসে যা থাকছে
ষষ্ঠ শ্রেণির ইংরেজি ২য় পত্র ও বিজ্ঞান বিষয়ের ক্লাস সকাল ১০টা ৪৫ মিনিট থেকে ১১টা ২০ মিনিট পর্যন্ত, সপ্তম শ্রেণির ইংরেজি ২য় এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় ক্লাস সকাল ১১টা ২০ মিনিট থেকে ১২টা পর্যন্ত, অষ্টম শ্রেণির বিজ্ঞান এবং ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাস ১২টা থেকে দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত, নবম শ্রেণির রসায়ন, ইংরেজি দ্বিতীয় পত্র ব্যবসায় উদ্যোগ ক্লাস ১২টা ২০ মিনিট থেকে ১টা ৪০ মিনিট পর্যন্ত, দশম শ্রেণির ইংরেজি প্রথম পত্র, পদার্থবিজ্ঞান এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের ক্লাস ১টা ৪০ মিনিট থেকে ২টা ৪৫ মিনিট পর্যন্ত প্রচার করা হবে।

এ ছাড়া আজ কারিগরি স্তরে দুপুর ২টা ৩০ মিনিট থেকে ২টা ৫০ মিনিট পর্যন্ত নবম শ্রেণির ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন ক্লাস, দুপুর ২টা ৫০ মিনিট থেকে ৩টা ১০ মিনিট পর্যন্ত দশম শ্রেণির জেনারেল ইলেকট্রনিক্স এবং দশম শ্রেণির কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিষয়ের ক্লাস দুপুর ৩টা ১০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত সম্প্রচার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ