সিসি ডেস্ক, ১২ আগষ্ট ।। চাঁদাবাজির অভিযোগে রাজশাহী রেঞ্জের পুলিশ সুপার বেলায়েত হোসেনের (৪৮) বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দিদার হোসাইনের আদালতে গোলাম মোস্তফা ওরফে আদর এ মামলাটি করেন। তিনি পেশায় একজন ব্যবসায়ী।
সংশ্লিষ্ট আদালতের বেন্স সহকারী সালাউদ্দিন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার বাদী গোলাম মোস্তফা আদর একজন ব্যবসায়ী।
তিনি জানান,আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।