• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

যশোর কিশোর উন্নয়নকেন্দ্রে সংঘর্ষে নিহত ৩

যশোর, ১৩ আগষ্ট ।। যশোর কিশোর উন্নয়নকেন্দ্রে দুই পক্ষের সংঘর্ষে তিন কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

যশোর পুলিশের ডিএসবি ডিআই-১ পুলিশ পরিদর্শক এম মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার বিকালে কিশোর উন্নয়নকেন্দ্রের অভ্যন্তরে পূর্ব শত্রুতার জের ধরে পাভেল ও রবিউল গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। কিশোররা বাঁশ, লাঠি-সোটা এবং পরিত্যক্ত জিনিসপত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। উন্নয়নকেন্দ্রের কর্মকর্তারা সন্ধ্যায় লাশ হাসপাতাল মর্গে নিয়ে আসেন।

নিহতরা হলেন বগুড়ার শিবগঞ্জের তালিবপুর পূর্বপাড়ার নান্নু প্রামানিকের ছেলে নাঈম হোসেন (১৭), খুলনার দৌলতপুরের রোজা মিয়ার ছেলে পারভেজ হাসান রাব্বি (১৮) ও বগুড়ার শেরপুর থানার মহিপুর গ্রামের নুরুল ইসলাম নুরুর ছেলে রাসেল ওরফে সুজন (১৮)।

যশোর শিশু উন্নয়নকেন্দ্রের প্রশিক্ষক মুশফিক জানান, কয়েকদিন আগেও কেন্দ্রে দুই গ্রুপের মধ্যে মারামারিতে বেশ কয়েকজন আহত হয়। সেই ঘটনার জেরে আজকের ঘটনা ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ