• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

এসএসসিতে সাড়ে ২৫ হাজার শিক্ষার্থী পাচ্ছে বৃত্তি

সিসি ডেস্ক, ১৪ আগষ্ট ।। প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে বৃত্তি পাবে সাড়ে ২৫ হাজার শিক্ষার্থী। এদের মধ্যে ৩ হাজার শিক্ষার্থীকে মেধাবৃত্তি এবং সাড়ে ২২ হাজার শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেয়া হবে। এসএসসি পরীক্ষার মেধা ও সাধারণ বৃত্তি দিতে বোর্ড ভিত্তিক কোটা বণ্টন করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

জানা গেছে, আগামী ২৫ আগস্টের মধ্যেই বৃত্তির গেজেট প্রকাশ করতে শিক্ষা বোর্ডগুলোকে বলা হয়েছে। জিটুপি বা ইএফটির মাধ্যমে সরাসরি শিক্ষার্থীদের অ্যাকাউন্টে বৃত্তির টাকা পাঠানো হবে।

মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মাসিক ৬০০ টাকা ও বছরে এককলীন ৯০০ টাকা দেয়া হবে। আর সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মাসে ৩৫০ টাকা এবং বছরে এককালীন ৪৫০ টাকা দেয়া হবে। বৃত্তির টাকা ২০২০-২০২১ অর্থবছরে রাজস্ব বাজেটের বৃত্তি-মেধাবৃত্তি খাত থেকে নির্বাহ করা হবে।

জিপিএ-৫ পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থীদের মেধাবৃত্তি দেয়া হবে। বোর্ডের আওতাধীন প্রতি উপজেলার দুইজন ছাত্র ও দুইজন ছাত্রীকে সাধারণ বৃত্তি পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ