নবাবগঞ্জ (দিনাজপুর), ১৫ আগষ্ট ।। সারা দেশের ন্যায় সামাজিক দুরুত্ব বজায় রেখে বিভিন্ন কর্মসূচী পালনের মধ্য দিয়ে দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগ এর আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।সকাল ৯টায় উপজেলা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যলয়ে পতাকা উত্তোলন ও নবাবগঞ্জ নবনির্মীত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে নবাবগঞ্জ ডিগ্রীকলেজ মাঠে সমাজিক দুরুত্ব বজায় রেখে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শোক দিবসের তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য ও নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ শিবলী সাদিক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আতাউর রহমান , উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন , এ সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ আশোক কুমার চৌহান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান , উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোছাঃ পারুল বেগম , উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ আমির হোসেন , যুগ্ম সাধারণ সম্পাদক শাহ জিয়াউর রহমান মানিক, বীর মুক্তিযোদ্ধা ইউনুছ আলী তালুকদার , এখলাছুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক ও ৯নং কুশদহ ইউপি চেয়ারম্যান মোঃ সায়েম সবুজ, উপজেলা ছাত্র লীগের সভাপতি শাহিনুর রহমান সবুজ সহ উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের ওয়ার্ড ,ইউনিয়ন ও উপজেলা কমিটির বিভিন্ন স্তরের নেতা কর্মী জাতীয় শোকদিবসের আলোচনা সভায় অংশগ্রহন করেছেন। প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক বলেছেন দেশে করোনা ভাইরাস দেখা দিয়েছে এজন্য সামাজিক দুরুত্ব ও স্বাস্থ্য বিধি মেনে আজকের জাতীয় শোক দিবস পালন করা হচ্ছে। জন নেত্রী শেখ হাসিনা ইতোমধ্যেই দেশকে আর্থিক ভাবে স্বাবলম্বী করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন ঠিক সে সময় বাধা হয়ে দাড়িয়েছে কোভিড-১৯ বৈশিক মহামারী। এ ভাইরাসের কারণে দেশের অনেক মানুষ প্রাণ হারিয়েছে অনেকেই আক্রান্ত হয়ে হোম কোয়ারেনন্টাইনে আছেন আমরা সকলের জন্য মহান আল্লাহ তালার দরবারে প্রার্থনা করি হে আল্লাহ তুমি সারা দুনিয়া থেকে মহামারী করোনা ভাইরাস থেকে আমাদের মুক্তি দাও। দলের সকল নেতাকর্মী নিজেদের দ্বন্দ ভুলে গিয়ে শোককে শক্তিতে পরিণত করে সোনার বাংলাদেশ আবার যেন কোভিড-১৯থেকে মুক্ত হয়ে অগ্রযাত্রার পথে এগিয়ে যেতে পারে এ আহব্বান জানান । বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান বলেন করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে সকলকে এগিয়ে যেতে হবে। এদিকে জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির জন্য যুবউন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে দুই জনকে ১২০০০০/- (এক লক্ষ বিশ হাজার)টাকা ঋন প্রদান করা হয়।