• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাল্য বিয়ের অপরাধে খানসামায় বরের ৬মাস জেল

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় বাল্যবিয়ে করার অপরাধে বরকে ৬মাস জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৫আগস্ট) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম এই রায় দেন।

থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার রাতে গোপনে উপজেলার ভাবকী ইউনিয়নের কাচিনীয়া গ্রামের হঠাৎ পাড়ার রোমানাথ রায়ের ছেলে রনি রায় (২৩) পার্শ্ববর্তী মালি পাড়ার ঋষি বাবুর মেয়ে লতা রায় (১৬) এর সাথে বিয়ে হয়। এই খবর জানতে পেয়ে স্থানীয়দের সহায়তায় থানা পুলিশ তাঁকে আটক করে।

ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম জানান,নাবালিকা মেয়েকে বিয়ে করার অপরাধে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ অনুযায়ী বরকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

এছাড়াও গণউপদ্রবের দায়ে উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের নুরল হকের ছেলে আহানুরকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ