• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

স্নাতক পর্যায়ের অসচ্ছল শিক্ষার্থীদের উপবৃত্তি, আবেদন শুরু কাল

সিসি ডেস্ক, ১৫ আগষ্ট ।। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে স্নাতক পর্যায়ের অসচ্ছল শিক্ষার্থীদের উপবৃত্তি দেয়া হবে। এ উপবৃত্তি পেতে শিক্ষার্থীদের রোববার থেকে অনলাইনে আবেদন করতে হবে। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত সিস্টেম ব্যবহার করে উপবৃত্তির আবেদন করতে হবে।

জানা যায়, চলতি শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধীনে অধ্যয়নরত স্নাতক প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের অসচ্ছল শিক্ষার্থীদের এ উপবৃত্তি দেয়া হবে।

এসব তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।

যেভাবে আবেদন করতে হবে-

নির্ধারিত ওয়েবসাইটে ( http://estipend.pmeat.gov.bd) প্রবেশ করে শিক্ষার্থীদের উপবৃত্তি পেতে নিবন্ধন করতে হবে। এ ওয়েবসাইটের তথ্য দেয়ার নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। যা দেখে শিক্ষার্থীরা তথ্য দিতে পারবেন। আর তথ্য এন্ট্রি করতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আলাদা আলাদা ইউজার আইডি ও পাসওয়ার্ড দেয়া হবে। সে নির্দেশিকা অনুযায়ী ১৬ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে উপবৃত্তি দিতে শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হবে। এ প্রক্রিয়া শেষ ও শিক্ষার্থী নির্বাচন করে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে পাঠাতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ