• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে যুবলীগের সংবাদ সম্মেলণ

সিসি নিউজ, ১৬ আগষ্ট ।। নীলফামারীর সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসীনুল হকের বিরুদ্ধে সংবাদ সম্মেলণ করেছেন উপজেলা যুবলীগ আহবায়ক দিলনেওয়াজ খান।
আজ (রোববার) দুপুরে সৈয়দপুর শহরের মর্তুজা ইনস্টিটিউটে উপজেলা যুবলীগের আয়োজনে ওই সংবাদ সম্মেলণ অনষ্ঠিত হয় ।
সংবাদ সম্মেলণে লিখিত বক্তব্যে দিলনেওয়াজ খান অভিযোগ করে বলেন,“ সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন সামাজিক যোগযোগ মাধ্যম ফেইসবুকসহ একটি অনলাইন পত্রিকায় “১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন আমার বাবা নাঈম খানের বিরুদ্ধে পার্বতীপুর ও সৈয়দপুরে শত শত হত্যা, ধর্ষণ ও অগ্নি সংযোগে জড়িত থাকার মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য প্রদান করে আমার মরহুম পিতাসহ আমাকে এবং আমার পরিবারকে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা করছেন”।
তিনি দাবি করে বলেন,“আমার বাবা নাইম খান মহান মুক্তিযুদ্ধ চলাকালীণ সময় কোন প্রকার অপরাধের সাথে জড়িত ছিলেন না। এমনকি স্থানীয় ও জাতীয় ভাবে প্রকাশিত রাজাকারের তালিকায় নাইম উদ্দিন কাজী নামে এক জনের নাম তালিকা ভূক্ত রয়েছে। উক্ত নাইম উদ্দিন কাজীর নামের সাথে আমার বাবা নাইম খানের নাম মিলিয়ে আমার মৃত বাবাকে কলঙ্কিত করছেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মহসিন হক। এমনকি আমাকে একজন কুখ্যাত খুনী, যুদ্ধাপরাধি এবং রাজাকরের সন্তান আখ্যায়িত করে আমার বিরুদ্ধে চাঁদাবাজ, দখলদার, মাদককারবারীর মিথ্যা অভিযোগ উন্থাপন করে আমার বহিস্কারের দাবি জানিয়ে গত ৮ জুলাই যুবলীগ চেয়ারম্যান বরাবরে আবেদন করেছেন ওই আওয়ামী লীগ নেতা।
উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দিলনেওয়াজ খান আরও দাবি করেন, তিনি ও তার পরিবারের সকল সদস্য দীর্ঘ ২৪ বছর যাবত আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। রাজনৈতিক কর্মসূচিসহ সৈয়দপুরে জাতীয় ও স্থানীয় নির্বাচনে উর্দ্দু ভাষি জনগোষ্ঠিকে আওয়ামী লীগের পক্ষে ভোট প্রদানের স্বক্রিয় ভূমিকা পালন করেছেন।
এসময় সংবাদ সম্মেলণে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন, মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক জোবায়দুর রহমান শাহিন, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মোস্তফা ফিরোজসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভিডিও দেখতে ক্লিক করুন:


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ