• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

ট্রাম্পের কোপানলে পড়তে যাচ্ছে আলিবাবা!

আন্তর্জাতিক ডেস্ক ।। চীনা প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে, টিকটকের পর এবার সম্ভবত ট্রাম্পের কোপানলে পড়তে যাচ্ছে আলিবাবা। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এমনই ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শনিবার এক সংবাদ সম্মেলনে তাঁকে প্রশ্ন করা হয় তিনি কি আরো চীনা কম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেবেন? যেমন—ই-কমার্স জায়ান্ট আলিবাবা? জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, অন্যদের ব্যাপারেও আমরা খতিয়ে দেখছি কী করা যায়।’

ট্রাম্প গত শুক্রবার টিকটকের চীনা মালিক বাইটেড্যান্সকে নির্দেশ দিয়েছেন তাঁরা যেন ৯০ দিনের মধ্যে বিনিয়োগ অন্যত্র নিয়ে যায়।

ক্ষমতায় আসার পর থেকেই চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধে লিপ্ত ট্রাম্প দেশটির বিরুদ্ধে একের পর এক ব্যবস্থা নিচ্ছেন। চীনা কম্পানিগুলোর ওপর চাপ তৈরি করছেন যুক্তরাষ্ট্র থেকে ব্যবসা গুটিয়ে নিতে। বিশ্বের সবচেয়ে বড় টেলিকম সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ের সঙ্গে আমেরিকান কম্পানিগুলোর বেচাকেনা নিষিদ্ধ করেছেন। অনেক চীনা বিশেষজ্ঞ বলছেন, আগামী নির্বাচনকে সামনে রেখে চীনের ওপর আরো চাপ প্রয়োগ করবেন ট্রাম্প। ফলে আলিবাবাসহ অনেক কম্পানি তাঁর টার্গেটে পড়তে পারে। সূত্র : রয়টার্স।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ