• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাস-সিএনজি সংঘর্ষে শিক্ষকসহ নিহত ৪

সিসি নিউজ, ২১ আগষ্ট ।। টাঙ্গাইলের রাবনা বাইপাস এলাকায় বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষকসহ চারজন নিহত হয়েছেন। তারা একই পরিবারের সদস্য। এসময় আহত হয়েছেন অটোরিকশার চালক। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার ভুঞাপুর উপজেলার বাসুদেপুর গ্রামের সোহরাব হোসেন, তার স্ত্রী ছালেহা বেগম, ছেলে আলামিন হোসেন ও ছেলের বউ শিউলি আক্তার। আলামিন ও তার স্ত্রী শিউলি আক্তার একই উপজেলার বদরোশিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন।

টাঙ্গাইলের এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ কামাল হোসেন জানান, আলামিন ভুঞাপুর থেকে অটোরিকশাটি ভাড়া করে মা, বাবা, ও  স্ত্রীকে নিয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে যাচ্ছিলেন। রাবনা বাইপাস মোড় পার হওয়ার সময় বঙ্গবন্ধু সেতু থেকে আসা সৈকত পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অপর চারজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তিনজন মারা যান। অটেরিকশার চালক হাসপাতালে ভর্তি রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ