
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ।। কু্ড়িগ্রামের চিলমারীতে বন্যার পানি নেমে গেলে ও বন্ধ হয়নি, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের চোখের পানি। দিশাহারা আছে অনেক মানুষ, তাদের মধ্যে একজন বৃদ্ধা মতিজান বেওয়া (৮০)। আশ্রয় এখন বাঁধের রাস্তায়। ছবি তুলতে গিয়ে কথা এসময় হাতে খাতা কলম দেখে তার নামটা লিখতে বলেন।
এনিয়ে জাতীয় দৈনিকে একটি সংবাদ প্রকাশ হয়। তা দৃষ্টিগোছর হলে মতিজান বেওয়ার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেন, কুড়িগ্রাম-৪ আসনের সাবেক এমপি ও সাপ্তাহিক সহযোগী পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম হাবিব। শনিবার নগত অর্থসহ গোলাম হাবিবের দেয়া উপাহার সামগ্রী মতিজান বেওয়ার বাড়িতে পৌঁছে দেন, সংবাদ কর্মী মোঃ ফাহমিদুল হক বুলেট। উপহার খাদ্য সামগ্রী ও নগত অর্থ হাতে পেয়ে অনন্দের অশ্রু ফেলেন মতিজান বেওয়া। তিনি এসময় বলেন এই কষ্টের সময়, এই টাকা আর ত্রাণ গুলো আমার জন্য অনেক বড় উপকারে আসবে, বলে তিনি জানান। এই দুর্ভোগের সময় তার প্রতি সাহয্যের হাত বাড়িয়ে দেয়ায়, এলাকাবাসী ও সাবেক এমপি গোলাম হাবিবকে ধন্যবাদ জানান ও তার জন্য দু হাত তুলে দোয়া করেন।