• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চট্টগ্রামে নিজ ঘরে মা–ছেলের রক্তাক্ত লাশ

সিসি ডেস্ক ।। চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার পাঠানিয়া গোদা এলাকা থেকে মা ও ছেলের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৪ আগষ্ট) রাত সাড়ে ৯ টার দিকে ওই এলাকার একটি টিন শেডের আধাপাকা ঘর থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

চট্টগ্রাম নগর পুলিশের উত্তর জোনের উপ-কমিশনার বিজয় বসাক এ তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন- গুলনাহার বেগম (৩৫) এবং তার ছেলে মো. রিফাত (৮)। গুলনাহার বেগম বিভিন্ন বাসা-বাড়িতে রান্নার কাজ করতেন।

বিজয় বসাক জানান, ২ কক্ষের ওই বাসায় গুলজার বেগম ছেলে রিফাত এবং গার্মেন্টে চাকরিজীবী মেয়ে ময়ূরীকে নিয়ে ভাড়া থাকতেন। সন্ধ্যার পর ময়ুরী কাজ থেকে বাসায় ফিরে তার মায়ের লাশ ঘরের বাথরুমে এবং ভাইয়ের লাশ রান্নাঘরে দেখতে পান। পরে তিনি স্থানীয়দের মাধ্যমে থানায় দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, গুলজার বেগমের পেটে ছুরিকাঘাতের এবং ছেলে রিফাতের গলায় ভোতা কিছু দিয়ে আঘাত করার চিহ্ন রয়েছে।

প্রাথমিকভাবে খুনের কারণ সম্পর্কে কিছুই বলা যাচ্ছে না। কেন বা কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ