সিসি নিউজ ।। পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশ দিয়েছেন নদী ভাঙ্গনে যেসব পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সরকারী অর্থায়নে ঘর-বাড়ি তৈরী করে দেয়ার। বন্যার মৌসুম শেষ হলেই এ কার্যকম শুরু করা হবে। বৃহস্পতিবার (২৭ আগষ্ট) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে পচানালা খালে ফলজ বৃক্ষরোপন শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেন।
পানিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে বৃক্ষরোপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মাহমুদুল ইসলাম, নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চলের প্রধান প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষ, তত্ত্বাবোধায়ক প্রকৌশলী মাহবুবুর রহমান, সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার নাসিম আহমেদ, সৈয়দপুর পানি উন্নয়ণ বোর্ডের নির্বাহী প্রকৌশলী কৃষ্ণ কমল সরকারসহ পানি উন্নয়ন বোর্ডের নীলফামারী অঞ্চলের মাঠ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপন অনুষ্ঠানে সিনিয়র সচিব কবির বিন আনোয়ারের সহধর্মিনী মিসেস তৌফিকা আহমেদ উপস্থিত থেকে একটি ফলজ গাছের চারা রোপন করেন। পরে সৈয়দপুর পানি উন্নয়ণ বোর্ড চত্ত্বরে একটি জলপাই গাছের চারা রোপন করেন নীলফামারী-৪ আসনের সাংসদ আদেলুর রহমান আদেল।
https://youtu.be/OswVyinqRg8