• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দৈনিক মানববার্তার শ্রেষ্ঠ সাংবাদিকের মর্যাদা পেলেন হিরো

সিসি নিউজ ।। চতুর্থ বারের মতো শ্রেষ্ঠ সাংবাদিকের খেতাব পেলেন দৈনিক মানববার্তার নীলফামারী জেলা প্রতিনিধি জয়নাল আবেদীন হিরো। পত্রিকার ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জয়নাল আবেদীন হিরোকে ওই খেতাবে ভূষিত করা হয়।

২৯ আগষ্ট দুপুরে পত্রিকার পার্বতীপুর কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক পার্বতীপুর পৌর মেয়র আলহাজ্ব এ.জেড.এম.মেনহাজুল হক। এ সময় আরো উপস্থিত ছিলেন পত্রিকার নির্বাহী সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন, বার্তা সম্পাদক অধ্যাপক ফয়জুর রহমান, বিজ্ঞাপন ও সার্কুলেশন ম্যানেজার সাজ্জাদ হোসেন ও পাবতীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল কাদির।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী বার্তা সম্পাদক বদরুদ্দোজা বুলু। অনুষ্ঠানে সাংবাদিক ও লেখক-কবিদের মিলনমেলা অনুষ্ঠিত হয়। এর আগে পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে পার্বতীপুর শহরে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। পরে পত্রিকা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জয়নাল আবেদীন হিরো ওই পত্রিকার নীলফামারী জেলা প্রতিনিধি হিসেবে ২০১৭,১৮,১৯ ও চলতি বছর শ্রেষ্ঠ সাংবাদিক হিসেবে মনোনীত হওয়ায় তাকে পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে পদোন্নতি প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ