• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ফুলবাড়ি ও বিরামপুর প্রতিনিধি ।। দিনাজপুরে পৃথক দুই উপজেলায় পানিতে ডুবে উম্মে হাবিবা (৩) ও মো. ইমন (৮) দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৩১ আগষ্ট) দুপুরে জেলার বিরামপুর ও ফুলবাড়ী উপজেলায় এই দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া উম্মে হাবিবা বিরামপুরের মুকুন্দপুর ইউনিয়নের পার ভবানীপুর বালাপাড়া গ্রামের হামিদুল ইসলামের মেয়ে। অপর শিশু মো. ইমন ফুলবাড়ী উপজেলার সুজাপুর গ্রামের আনিছুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানায়, সোমবার সকালে উম্মে হাবিবা বাড়ির পাশে খেলছিল। এক পর্যায়ে সে পাশের পুকুরে পড়ে যায়। তাকে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে শুরু করেন। দুপুরে শিশুটির লাশ পুকুরে ভেসে ওঠে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম জানান, শিশুটি খেলতে গিয়ে পানিতে পড়ে মারা যায়। শিশুর লাশ বিকেলে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

অন্যদিকে ইমন তার বাড়ির কাছে একটি ইটভাটার পাশে অন্য শিশুদের সাথে খেলা করার এক পর্যায়ে ভাটার পাশের একটি ডোবায় পড়ে যায়। তখন তার সাথে থাকা শিশুরা চিৎকার শুরু করে। খবর পেয়ে পরিবারের সদস্যরা ছুটে আসেন। তারা ডোবা থেকে ইমনের লাশ উদ্ধার করেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফখরুল ইসলাম জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়েছিলেন। পরিবারের কোনো অভিযোগ নেই। বিকেলে শিশুটির লাশ দাফন সম্পন্ন হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ