• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

লালমনিরহাটে ফেন্সিডিল পাচারের সময় চিকিৎসকসহ আটক ২

লালমনিরহাট, ০২ সেপ্টেম্বর ।। লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ফেন্সিডিল পাচারের সময় হৃদয়(৩৭) নামে এক চিকিৎসকসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিনগত মধ্যরাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কালিরহাট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, রংপুর শহরে নিউ শালবন মিস্ত্রী পাড়া এলাকার আবজাল হোসেনের ছেলে এমবিবিএস চিকিৎসক ডা. আবুজার মোঃ মোতাখারুল ইসলাম হৃদয়(৩৭) ও আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের খোচাবাড়ি সাকোয়ারপাড় নাদের মুহুরীর ছেলে মঈনুল হোসেন(২৬)।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল ইসলাম জানান, ভারতীয় সীমান্তবর্তি গ্রাম দুর্গাপুর থেকে প্রাইভেট কারে ফেন্সিডিল পাচার করছে একটি চক্র। এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল দুর্গাপুর কালিরহাট বাজারে অভিযান চালিয়ে সন্দেহজনক ভাবে একটি প্রাইভেট কার আটক করে। প্রাইভেট কারটি তল্লাশী চালিয়ে ২৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ সময় কারটিতে থাকা ডা. আবুজার মোঃ মোতাখারুল ইসলাম হৃদয় ও মঈনুল হোসেনকে আটক করে প্রাইভেট কারটি জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে তাদের বিরুদ্ধে আদিতমারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ