সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরেে উপজেলা যুবলীগের আহবায়ক দিলনেওয়াজ খানের মা কাওসার পারভীন ইন্তেকাল করেছেন। বুধবার (২ সেপ্টেম্বর ) সকাল সাড়ে ৯টায় শহরের পুরাতন মুন্সিপাড়া সৈয়দপুর মহিলা কলেজ সংলগ্ন নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারনে মারা গেছেন। ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ৪ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর স্বামী নাঈম খান ও বড় ছেলে নীলফামারীর উত্তরা ইপিজেডের কেপি ইন্টারন্যাশনাল কোম্পানির প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী পারভেজ খানসহ দুই মেয়ে ইতোপূর্বেই মারা গেছেন। এক মেয়ে আমেরিকা প্রবাসী এবং অন্য মেয়ে নাজ পারভীন সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক। মেঝো ছেলে বাদশাহ খান কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার বাংলাদেশের প্রধান হিসেবে কর্মরত। সেজো ছেলে দিলনেওয়াজ খান কেপি ইন্টারন্যাশনালের নির্বাহী ও উপজেলা যুবলীগের আহবায়ক। ছোট ছেলে দিলোয়ার খান ও দিলবার খান অধ্যায়নরত।
মরহুমার জানাজা বাদ নামাজে এশা শহরের শহীদ ক্যাপ্টেন মৃধা সামশুল হক রোড (বিমান বন্দর সড়ক) সংলগ্ন ফাইভ স্টার মাঠে অনুষ্ঠিত হয়। পরে তাঁকে হাতীখানা কবরস্থানে দাফন করা হয়েছে।
কাওসার পারভীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের লোকজনের প্রতি সমবেদনা জানিয়েছেন নীলফামারী জেলার দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত নারী এমপি রাবেয়া আলীম, নীলফামারী-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আহসান আদেলুর রহমান, সৈয়দপুর পৌর মেয়র অধ্যক্ষ মোঃ আমজাদ হোসেন সরকার, উপজেলা চেয়ারম্যান মোঃ মোখছেদুল মোমিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আখতার হোসেন বাদল, সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল গফুর সরকার, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, জাতীয় পার্টি নেতা ও সাবেক সাংসদ আলহাজ্ব শওকত চৌধুরী, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়দুর রহমান শাহীন, যুবলীগের আহ্বায়ক মোস্তফা ফিরোজ, স্বেচ্ছাসেবকলীগের উপজেলা সাধারন সম্পাদক কাজী নজরুল ইসলাম রয়েল, পৌর সভাপতি মহসিন মন্ডল মিঠুসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, ব্যবসায়ী সাংবাদিক শিক্ষকসহ বিভিন্ন পেশাজীবি ব্যক্তিবর্গ এবং সুশীল সমাজ।