• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনে আনসার মোতায়েন

সিসি নিউজ, ০৪ সেপ্টেম্বর।।  সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনে আজ শুক্রবার দুপুর থেকে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নীলফামারী জেলা অফিস।

সূত্রটি জানান, প্রত্যেক উপজেলার ইউএনওদের নিরাপত্তার স্বার্থে ১০ জন করে সশস্ত্র আনসার সদস্য মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশনায় ইতোমধ্যে সৈয়দপুর  ও নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে চার জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। আপাতত ইউএনও’র কার্যালয় এবং তাদের বাসভবনে সদস্যরা দায়িত্ব পালন করবেন।

আগামী রবিবার থেকে প্রতিটি উপজেলায় অস্ত্র-গুলির নিরাপত্তা পূর্বক হেডকোয়ার্টার এবং ইউএনওদের সঙ্গে আলোচনা করে একজন পিসি, একজন এপিসি ও আট জন আনসারসহ মোট ১০ জন করে আনসার সদস্য মোতায়েন থাকবে বলে সূত্রটি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাসিম আহমেদ জানান, দুপুর থেকে চার জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। তাদের দায়িত্ব পালনে তার বাসভবনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার (০২ সেপ্টেম্বর) রাতে সরকারি বাসভবনের ভেনটিলেটর ভেঙে বাসায় ঢুকে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। ইউএনও’র মাথায় গুরুতর আঘাত এবং তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করা হয়। এ কারণে দেশের সব ইউএনওদের নিরাপত্তা জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ