• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

৪০ হাজার গ্রাহকের কাছে ৫০ কোটি টাকা সংগ্রহ, গ্রেফতার ৭

সিসি ডেস্ক ।। রাজধানীর ওয়ারী থেকে ‘এ ওয়ান হেলথ কেয়ার’ এবং ‘এ ওয়ান বাজার লিমিটেড’ নামে অনুমোদনবিহীন এবং ভুয়া মাল্টি-লেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানির সাত কর্মকর্তাকে গ্রেফতার করেছে র‌্যাব-৩।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু এই অভিযান পরিচালনা করেন।

র‌্যাব-৩ জানায়, ওই কোম্পানিটির ডাইরেক্টর নিয়োগ দেওয়ার নাম করে এবং ‘লবঙ্গ-টি’ নামক বিএসটিআই অনুমোদনবিহীন নিম্নমানের একটি পণ্য বাজারজাতকরণের জন্য জেলা, উপজেলায় ডিলার ও সেলসম্যান নিয়োগের নামে প্রায় ৪০ হাজার গ্রাহকের কাছ থেকে ৫০ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। ইত্তেফাক ভবনের ৫ম তলার ওই অফিস থেকে অর্থ হাতিয়ে নেওয়ার বিপুল পরিমাণ তথ্যপ্রমাণাদিসহ কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুরুল ইসলাম, পরিচালক (অর্থ) ফেরদৌস খান, পরিচালক (প্রশাসন) রেজাউল করিম মিন্টু, পরিচালক (মানবসম্পদ) আবুল কালাম আজাদ, পরিচালক আসাদুল্যাহ দেওয়ান, পরিচালক আব্দুস ছাত্তার ও জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, দীর্ঘদিন ধরে ‘এ ওয়ান হেলথ কেয়ার’ এবং ‘এ ওয়ান বাজার লিমিটেড’ নামীয় প্রতিষ্ঠানটি ডেসটিনির মতো গ্রাহক সংগ্রহ করে মাল্টি-লেভেল মার্কেটিং (এমএলএম) ব্যবসা করে আসছে। কিন্তু সরকার কর্তৃক তাদের এরকম ব্যবসার কোনও অনুমোদন নেই। এমনকি তারা যে নামে প্রতিষ্ঠান খুলেছে, আদৌ তার কোনও অস্তিত্বও নেই, এটি সম্পূর্ণ ভুয়া একটি প্রতিষ্ঠান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ