• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ধর্ষণ মামলায় ছাত্রলীগের সাবেক নেতা কারাগারে

সাতক্ষীরা ।। জেলার কলারোয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ধর্ষণ মামলায় অভিযুক্ত আসামি মেহেদী হাসান নাইসকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সাতক্ষীরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিজ্ঞ বিচারক বিলাপ মন্ডল।

মেহেদী হাসান নাইস কলারোয়া উপজেলার পরানপুর গ্রামের শেখ মোশারফ হোসেনের ছেলে। মামলার বিষয়ে কলারোয়া থানার এসআই শারমিন শিখা বলেন, ‘বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে কলারোয়া থানায় নাইসের বিরুদ্ধে মামলা করেন ভিকটিম।

ওই মামলায় নাইস আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন’।

তিনি আরো বলেন, ‘ওই মামলায় অভিযুক্ত আসামির বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। পরবর্তী দিনে রিমান্ড আবেদনের ব্যাপারে আদালতে শুনানি হবে’।

উল্লেখ্য, প্রেমের সম্পর্ক করে ৪ বছর ধরে কলারোয়ার এক স্কুলছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ ওঠে মেহেদী হাসান নাইসের বিরুদ্ধে। ওই ঘটনায় স্কুলছাত্রী বাদী হয়ে গত ১৮

আগস্ট নাইসকে আসামি করে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করেন। এতদিন আত্মগোপনে থেকে মঙ্গলবার তিনি আদালতে আত্মসমর্পণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ