সিসি নিউজ, ১১ সেপ্টেম্বর ।। আজ শুক্রবার রাত ১০টায় সিসি নিউজ টোয়েন্টিফোর ডটকম-এর জনপ্রিয় লাইভ অনুষ্ঠান ‘মুক্তমত’ এর ৪র্থ পর্ব প্রচারিত হবে। “দোটানায় সবজি বাজার” শিরোনামে আজকের পর্বে সৈয়দপুরের পৌর সবজি বাজার নিয়ে আলোচনায় অংশগ্রহন করবেন সৈয়দপুর প্রেসক্লাবের সভাপতি সাকির হোসেন বাদল, পৌর সবজি মার্কেটের সাধারন সম্পাদক মকসুদ আলম গোল্ডেন এবং সৈয়দপুর পৌর পাইকারী কাঁচামাল ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক তোফায়েল মোহাম্মদ আজম। অনুষ্ঠানটি সঞ্চালয়নে থাকবেন সিসি নিউজ-এর সম্পাদক জসিম উদ্দিন।