• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিমানে অভ্যন্তরীণ রুটে পাশাপাশি সিটে বসতে পারবেন যাত্রীরা

সিসি ডেস্ক, ১৩ সেপ্টেম্বর ।। স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে রোববার থেকে বিমানে শতভাগ যাত্রী বহন করতে পারবে সরকারি-বেসরকারি বিভিন্ন এয়ারলাইন্স। এখন পাশাপাশি সিটে বসতে পারবেন যাত্রীরা। শনিবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ তথ্য জানিয়েছে।

এর আগে ১ জুন থেকে স্বল্প পরিসরে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু হয়। করোনাভাইরাসের কারণে ওই সময় শতকরা ৭৫ ভাগ যাত্রী চলাচলের অনুমতি দিয়েছিল বেবিচক। এখন থেকে শতভাগ যাত্রী বহন করা যাবে।

এদিকে, অভ্যন্তরীণ আকাশ রুটে চলাচলে বাড়ছে যাত্রীদের চাপ। ফলে উড়োজাহাজের সিটে বসায় এখন আর কোনো বিধিনিষেধ থাকছে না। তবে আন্তর্জাতিক রুটের ক্ষেত্রে এখনও এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, কভিড-১৯ মহামারির কারণে বিমানে শতকরা ৭৫ শতাংশ যাত্রী বহনের অনুমতি ছিল। বর্তমানে অভ্যন্তরীণ রুটে যাত্রীদের চাপ বৃদ্ধি এবং এয়ারলাইন্সগুলোর চাহিদার কারণে শর্ত স্বাপেক্ষে বিমানে শতভাগ যাত্রী বহনের অনুমতি দেওয়া হয়। শর্তগুলোর মধ্যে বিমানের সামনের অথবা পিছনের দুই সারির সিট খালি রাখতে হবে। এ ছাড়া এয়ারলাইন্সের পক্ষ থেকে যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য তাদের মাস্ক সরবরাহ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ