• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর থেকে চুরি হওয়া ট্রাক্টর চিলমারী থেকে উদ্ধার, আটক ২

সিসি নিউজ, ১৪ সেপ্টেম্বর ।। সৈয়দপুরের কামারপুকুর থেকে চুরি হওয়া ট্রাক্টর উদ্ধার করেছে সৈয়দপুর থানা পুলিশ। রবিবার ভোরে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার গোলাবাড়ি এলাকা থেকে ট্রাক্টরটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সৈয়দপুর থানা সুত্র জানায়, কামারপুকুর ইউনিয়নের বকসাপাড়াস্থ রায়হান ইঞ্জিনিয়ারিং-এ ২২আগষ্ট সন্ধ্যায় মেরামত শেষে ট্রাক্টরটি রেখে যান মালিক আতাউর রহমান। পরদিন সকালে সেখানে গিয়ে ট্রাক্টরটি না পাওয়ায় অনেক খোঁজাখুজি করার পর ৯ সেপ্টেম্বর থানায় মামলা করেন তিনি।

মামলার সুত্র ধরে তদন্তের এক পর্যায়ে কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলার গোলাবাড়ি থেকে ট্রাক্টরটি উদ্ধারসহ রঞ্জুকে গ্রেফতার করা হয়। রঞ্জু (৩৫) কুষ্টারি এলাকার মৃত. তছলিম উদ্দিনের পুত্র। তার দেয়া তথ্যের ভিত্তিতে একই দিন দুপুরে তারাগঞ্জ চৌরাস্তা থেকে নীলফামারী সদরের জহিমুদ্দিনের ছেলে সুজন আলী(১৯) কে গ্রেফতার করেন সৈয়দপুর থানার উপ-পরিদর্শক(এসআই) সাহিদুর রহমানসহ সঙ্গীয় ফোর্স।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আবুল হাসনাত খান জানান, ট্রাক্টরটি চুরি করে সুজন কুড়িগ্রামের রঞ্জুর কাছে দুই লাখ টাকায় বিক্রি করেছিলো। তারা চোরাই দলের সদস্য।

বিকেলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয় গ্রেফতার দুইজনকে।

Aa


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ