• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে পড়ানো হবে ৭ মার্চের ভাষণ

সিসি ডেস্ক, ১৪ সেপ্টেম্বর ।। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন। ফলে শাবিপ্রবির সব বিভাগে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ পড়ানো হবে।

রবিবার অনলাইনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১৬০তম একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ভিসি প্রফেসর ফরিদ উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এসময় ভিসি বলেন, ‘স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়ের ইতিহাস’ শিরোনামে একটি কোর্সের অংশ হিসেবে এ ভাষণ পড়ানো হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে ও হাইকোর্টের নির্দেশনায় বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করতে বলা হয়। এর আলোকে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তির জন্য ৭ মার্চের ঐতিহাসিক ভাষণসহ ‘স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়ের ইতিহাস’ শিরোনামে একটি কোর্স ডিজাইনের জন্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে কোর্সটিতে কি কি অন্তর্ভুক্ত হবে, কত ক্রেডিটের হবে, কীভাবে পড়ানো হবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

ভিসি আরও বলেন, আমরা এই কোর্সের আউটলেট ডিজাইন করতে একটি কমিটি করেছি। তারা কাজ সম্পন্ন করার পর একাডেমিক কাউন্সিলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

কমিটিতে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. ফয়সল আহম্মদকে সভাপতি করে সাত সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. আশফাক হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড. মো. আবু দেলোয়ার হোসেন, শাবির বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. আশরাফুল করিম, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রধান প্রফেসর ড. জায়েদা শারমিন, সমাজবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ড. লাইলা আশারাফুন, সমাজকর্ম বিভাগের প্রধান প্রফেসর ড. মো. ইসমাইল হোসেন।

উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পাঠ্যসূচিতে কোর্স হিসেবে ‘আত্মজৈবনিক রচনা’ শিরোনামে ২২৬ নম্বর কোর্সের অংশ পড়ানো শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ