• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডিসেম্বরের মধ্যে চিলাহাটি-হলদিবাড়ী রেল যোগাযোগ শুরুর তাগিদ

সিসি ডেস্ক, ১৬ সেপ্টেম্বর ।। রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের সঙ্গে মঙ্গলবার সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস। রেল যোগাযোগের ক্ষেত্রে উভয় দেশের সম্পর্ক ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে বলে তাঁরা আশা প্রকাশ করেন। এছাড়া চিলাহাটি থেকে হলদিবাড়ী পর্যন্ত নতুন লাইনে ভারতের অংশে ১৫০ মিটার নির্মাণ করা হলে বাংলাদেশের সঙ্গে ভারতের রেল যোগাযোগ চালু করা সম্ভব হবে বলে জানানো হয়।

রেল ভবনে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে ভারতের সঙ্গে রেল যোগাযোগে বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা হয়। রেলপথ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা ও রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকালে ভারতীয় অর্থায়নে বাংলাদেশ রেলওয়েতে চলমান প্রকল্পগুলো, বিশেষ করে ঢাকা থেকে টঙ্গী পর্যন্ত তৃতীয় ও চতুর্থ এবং টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত ডাবল লাইন প্রকল্প নিয়ে আলোচনা হয়। চিলাহাটি থেকে হলদিবাড়ী পর্যন্ত নতুন লাইনে ভারতের অংশে ১৫০ মিটার নির্মাণ করা হলে বাংলাদেশের সঙ্গে ভারতের রেল যোগাযোগ চালু করা সম্ভব হবে। এটি যাতে আগামী ডিসেম্বরের মধ্যে চালু করা যায় সে বিষয়ে রেলপথমন্ত্রী ভারতীয় হাইকমিশনারের দৃষ্টি আকর্ষণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ