• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘পঞ্চগড় এক্সপ্রেস’ লাইনচ্যুত: ৬ ঘন্টা পর উত্তরাঞ্চলে ট্রেন চলাচল শুরু

সিসি নিউজ, ১৯ সেপ্টেম্বর ।। ৬ ঘন্টা পর উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। দিনাজপুরের বিরামপুর উপজেলার ঢেলুপাড়া নামক স্থানে শনিবার বিকালে ঢাকাগামী পঞ্চগড় একপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে উত্তরাঞ্চলের সব ট্রেন চলাচল বন্ধ ছিল। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিরামপুর রেলস্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, গত কয়েকদিন ধরে রেললাইনের মেরামত কাজ চলছিল। শনিবার বিকাল পৌনে পাঁচটায় ঢেলুপাড়া নামক স্থানে পার্বতীপুর স্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ট্রেনটির ঘ বগির পেছনের দুটি চাকা ও গ বগি (তাপানুকূল) সামনে দুটি চাকা রেললাইন থেকে বেরিয়ে গেছে। ট্রেনটির ইঞ্জিনসহ সামনে আটটি বগি হিলি রেলওয়ে স্টেশনে নেয়া হয়েছে।

ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এই রুটের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে চিলাহাটিগামী নীলসাগর, বরেন্দ্র ও রুপসার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ