• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুর থানা পুলিশের হাতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

সিসি নিউজ ।। গৃহবধুসহ শিশু অপহরণ মামলার রায় ঘোষণার একদিন পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি লুৎফর রহমানকে গ্রেফতার করেছে নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার(২৪ সেপ্টেম্বর) সকালে নীলফামারী সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ নামক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিকেলে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়।
দন্ডিত লুৎফর রহমান কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার মৃত রহিম উদ্দিনের ছেলে। সে র্দীঘদিন থেকে ধলাগাছ গ্রামে বসবাস করছিলেন।
সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল বলেন, বুধবার(২৩ সেপ্টেম্বর) গৃহবধুসহ শিশু অপহরণ মামলায় লুৎফর রহমানের যাবজ্জীবন কারাদন্ড দেয় নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আহসান তারেক। রাজমিস্ত্রি মতিয়ার রহমানের স্ত্রী ছাবিয়া খাতুনকে প্রলোভন দেখিয়ে কু-প্রস্তাব দিতো প্রতিবেশী লুৎফর রহমান। রাজি না হওয়ায় ২০০৪ সালের ১০ জুন দুপুরে গৃহবধু ছাবিয়া খাতুন ও তার শিশু কন্যাকে অপহরণ করে নিয়ে যায় লুৎফর রহমান। এ ঘটনায় গৃহবধুর স্বামী সৈয়দপুর থানায় ১৬জুন মামলা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ