• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

অবসরে যাওয়া প্রাথমিকের শিক্ষকরা পাবেন পেনশন-গ্র্যাচুইটি

সিসি ডেস্ক, ২৮ সেপ্টেম্বর।। নতুন জাতীয়করণ করা প্রাথমিক বিদ্যালয়ের যেসব শিক্ষক অবসরে গিয়ে পেনশন-গ্র্যাচুইটি পাচ্ছেন না তাদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয় ছাড় দিলে এসব শিক্ষকরা পেনশন ও গ্র্যাচুইটি পাবেন।

জানা গেছে, অর্থ মন্ত্রণালয় অর্থ ছাড় করলেই ওইসব শিক্ষকেরা পেনশন ও গ্র্যাচুইটি পেতে শুরু করবেন। গেলো কয়েক বছরে সরকার তিন ধাপে ২৬ হাজার ১৯৩টি নিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণের আওতায় নিয়ে আসে। কিন্তু এসব বিদ্যালয়ের শিক্ষকদের বড় একটি অংশ শিক্ষাগত যোগ্যতা নিয়ে জটিলতায় পড়েন।

তাদের আত্তীকরণের সময় তিন বছরের মধ্যে সি-ইন-এড (সার্টিফিকেট ইন এডুকেশন) কোর্স শেষ করে এইচএসসি শেষ করার নির্দেশনা দেয়া হয়েছিল। সেই নির্দেশনাও আবার কেউ কেউ মানেননি। অবসরে যাওয়ার পর তারাই পেনশন-গ্র্যাচুইটি থেকে বঞ্চিত হয়েছেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম আল হোসেন জানান, আমরা চাই এই শিক্ষকেরা যেন সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হন। সেজন্যই তথ্য চেয়েছি। তবে পুরো বিষয়টি নির্ভর করছে অর্থ মন্ত্রণালয়ের ওপরে। তারা অর্থছাড় করলেই সুবিধাটি পাবেন শিক্ষকরা। আমরা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ