• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে করোনায় মারা গেলেন বিএনপি’র যুগ্ম-আহবায়ক

দিনাজপুর ।। করোনায় মারা গেলেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও সাবেক সভাপতি মো.লুৎফর রহমান মিন্টু ( ইন্না—-রজেউন)।
২৯ সেপ্টেম্বর মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
লুৎফর রহমান মিন্টু করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ৩০ আগস্ট ২০২০ থেকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
দিনাজপুর জেলা বিএনপির বর্তমান আহবায়ক কমিটির যুগ্ম-আহবায়ক ও সাবেক সভাপতি। তিনি লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনালের রিজিয়ন চেয়ারপারসন, দিনাজপুর গাওছুল আযম চক্ষু হাসপাতাল ও দিনাজপু ডায়াবেটিক হাসপাতালের কেষাধ্যক্ষ, দিনাজপুর লায়ন্স ক্লাব এবং দিনাজপুর শিশু নিকেতন(বালিকা এতিমখানা) সহ অসংখ্য প্রতিষ্ঠানের জড়িত ছিলেন।
তিনি লুৎফুন্নেসা টাওয়ার ও পেট্রোল পাম্প ব্যবসার পাশাপাশি অনেকগুলো আর্থ-সামাজিক, সাংস্কৃতিক ও সেবামূলক প্রতিষ্ঠানসহ ১৯৮৫ সাল থেকে লায়নিজমের বিভিন্ন সেবামূলক কর্মকান্ডের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন।
আগামীকাল বুধবার বাদ জোহর দিনাজপুর শহরের গোর-এ- শহীদ বড় ময়দানে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং জানাজা শেষে দিনাজপুর শহরের ফরিদপুর কবরস্থানে তাঁর দাফন কার্য সম্পন্ন হবে।
তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
সেই সাথে তাঁর রূহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ