• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে পরকীয়ার জেরে যুবক খুন, শিক্ষক দম্পতি আটক

দিনাজপুর প্রতিনিধি।। দিনাজপুরের বোচাগঞ্জে পরকীয়া প্রেমের জের ধরে বিকাশ মহন্ত (২৮) নামের এক যুবক খুন হয়েছে। সোমবারের রাতের এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক শিক্ষক দম্পতিকে আটক করেছে বোচাগঞ্জ থানা পুলিশ।

বিকাশ মহন্ত বোচাগঞ্জ উপজেলার ৪নং আটগাওঁ ইউনিয়নের সিলেট গ্রামের হিরা লাল মহন্তের ছেলে। আটক পপি রানী রায় বিরল থানার শিষগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ও তার স্বামী মন্টু রায় কাঞ্চন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, বিকাশ মহন্ত তিন মাস আগে বিয়ে করেন। গত সোমবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে একই গ্রামের শিক্ষক মন্টু চন্দ্র রায়ের স্ত্রী স্কুলশিক্ষিকা পপি রানী রায় মোবাইল ফোন রিসিভ না করায় বিকাশ মহন্তকে তার বাড়িতে গিয়ে মারধর করেন। এ সময় পপি তার মোবাইল ফোন রিসিভ না করার ও এসএমএসের উত্তর না দেওয়ার কারণ জানতে চান বিকাশের কাছে। এরপর সন্ধ্যা থেকেই বিকাশ নিখোঁজ ছিলেন। মঙ্গলবার সকালে পুলহাট বাজারে উত্তরে হরিপুর গ্রামের একটি আম বাগানের ভেতরে বিকাশের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপর তারা বোচাগঞ্জ থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এ ব্যাপারে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী জানান, স্কুলশিক্ষিকা পপি রানী ও তার স্বামী স্কুলশিক্ষক মন্টু রায়কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বিকাশের শরীরের বিভিন্ন জায়গার আঘাতের চিহ্ন রয়েছে। পরকীয়া প্রেমের কারণে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ