সিসি নিউজ, ০৪ অক্টোবর ।। আসন্ন সৈয়দপুর পৌরসভা নির্বাচনে ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সম্ভাব্য সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী রুপা বলেন, বিগত নির্বাচনে ওয়ার্ডবাসী আমাকে যে ভালোবাসা দিয়েছে সেজন্য আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। নতুন মুখ হিসেবে অনেক ভোট আমাকে দিয়েছে আমার প্রাণপ্রিয় ওয়ার্ডবাসী। তিনি বলেন, আমি ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সমস্যাগুলো পৌরসভায় তুলে ধরতে এবং তা বাস্তবায়নের জন্য আপনাদের একটি ভোট চাই। গত ০৩ অক্টোবর সিসি নিউজকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।