সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুর উপজেলায় আজগর আলী(৬৫) নামের এক বৃদ্ধ ট্রেনের নিচে আত্মহত্যা করেছে। আজ মঙ্গলবার(৬ অক্টোবর) সকালে সৈয়দপুর-পার্ব্বতীপুর রেললাইনের হাতিখানা মহুয়া গাছ এলাকায় এ ঘটনা ঘটে। আজগর আলী সৈয়দপুর শহরের কাজীপাড়ার মৃত ইব্রাহিম আলীর ছেলে।
জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে এলাকাবাসী ওই বৃদ্ধকে রেললাইনে বসে থাকে দেখে। এ সময় রাজশাহী গামী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি আসছিল। লোকজন বৃদ্ধকে রেলনাইন থেকে সরে যাওযার জন্য বার বার চিৎকার করছিল। ট্রেনটি কাছাকাছি চলে এলে বৃদ্ধ রেললাইনের উপর শুয়ে পড়েন। ফলে তিনি ট্রেনের নিচে দ্বিখন্ডিত হয়ে নিহত হন। পরে এলাকাবাসী সৈয়দপুর রেলওয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃদ্ধের দুই স্ত্রী। প্রথম স্ত্রী সৈয়দপুরেই বাবার বাড়িতে বসবাস করেন। দ্বিতীয় স্ত্রীর সাথে বৃদ্ধ চট্টগ্রামে অবস্থান করতেন। চট্রগ্রাম থেকে ওই বৃদ্ধ এক বছর আগে সৈয়দপুরে আসেন। এনিয়ে উভয় স্ত্রীসহ পরিবারের লোকজনের সাথে কলহের সৃষ্টি হলে বৃদ্ধ মানষিকভাবে ভেঙ্গে পড়েছিলেন। এ কারনে হয়তো ওই বৃদ্ধ রেললাইনে শুয়ে ট্রেনের নিচে কাটা পড়ে আতœহত্যা করেন।
এ ব্যাপারে সৈয়দপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা আরজিনা খাতুন বলেন, একটি অপমৃত্যু মামলা হয়েছে।