• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে ধর্ষণ বিরোধী মানবন্ধন ও সমাবেশ

নীলফামারী॥ দেশব্যাপী শিশু, কিশোরী ও নারী নির্যাতন এবং ধর্ষণের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নীলফামারীতে মানববন্ধন ও সমাবেশ করেছে জেলা হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরাম, নারী যোগাযোগ কেন্দ্রসহ বিভিন্ন মানবাধিকার সংগঠন ও জেলা ছাত্র সমাজ।
আজ মঙ্গলবার(৬ অক্টোবর) বিকাল ৩টায় জেলা জাতীয় পাটির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌধুরী মোড়ে সমাবেশে মিলিত হয় ছাত্রসমাজ। অপর দিকে সকাল ১১টায় জেলা হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরাম, নারী যোগাযোগ কেন্দ্রসহ বিভিন্ন মানবাধিকার সংগঠনও একই দাবিতে মানবন্ধন করে।
বিকালের সমাবেশে জেলা যুবসংহতির সভাপতি মমিনুর রশিদ শামুনের সভাপতিত্বে বক্তৃতা দেন জেলা ছাত্র সমাজের আহ্বায়ক মাহমুদ হাসান অয়ন, সদর উপজেলা ছাত্র সমাজের আহ্বায়ক হামিদুল ইসলাম, সদস্যসচিব ফারদিন খান শাহীন প্রমুখ। বক্তারা দেশব্যাপী শিশু, কিশোরী ও নারী নির্যাতন এবং ধর্ষণের নিন্দা জানিয়ে এসব কাজের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।
জেলা হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরাম, নারী যোগাযোগ কেন্দ্রসহ বিভিন্ন মানবাধিকার সংগঠন গুলো মানববন্ধন শেষে এক সমাবেশে নারী-শিশু নির্যাতনকারী এবং ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তারা।
সমাবেশে জেলা হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরামের সভাপতি ও মশিউর রহমান ডিগ্রি কলেজের সাবেক অধ্য সারোয়ার মানিকের সভাপতিত্বে বক্তব্য দেন অধ্য আনোয়ার হোসেন, নারী যোগাযোগ কেন্দ্রের সভাপতি ফরিদা খানম, সহসভাপতি ও জেলা পরিষদের সদস্য ইসরাত জাহান পল্লবী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শান্তনা চক্রবর্তী, শুভসংঘের সহসাধারণ স¤পাদক সালমা আক্তার, সদস্য শাহনাজ আক্তার, লীনা দে প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ