• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নির্মাণের ২৪ ঘন্টার মধ্যেই গুঁড়িয়ে দেয়া হল আবরারের স্মৃতিস্তম্ভ!

সিসি ডেস্ক ।। বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদের স্মরণে পলাশীর মোড়ে আগ্রাসন বিরোধী স্মৃতিস্তম্ভ নির্মাণ করেছিলেন শিক্ষার্থীরা। নির্মাণের ২৪ ঘন্টা যেতে না যেতেই সেটি ভেঙে ফেলা হয়েছে। বুধবার রাতে বুলডেজার দিয়ে ওই স্তম্ভটি ভাঙা হয়। এর আগে মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় পার্শবর্তী পলাশীর মোড়ে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের উদ্যোগে প্রতীকী এই স্তম্ভ নির্মাণ করেন বুয়েট শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, ৭ অক্টোবর আবরার ফাহাদকে হত্যা করা হয়। আবরারের স্মৃতি ও চেতনা সমুন্নত রাখতে তারা এই আট স্তম্ভের প্রতীকী শহীদ মিনার নির্মাণ করেছেন। আট স্তম্ভের মাধ্যমে সার্বভৌমত্ব, গণতন্ত্র, গণপ্রতিরক্ষা, সম্প্রীতি, অর্থনৈতিক স্বনির্ভরতা, নদী-বন-বন্দর রক্ষা, সাংস্কৃতিক স্বাধীনতা, আগ্রাসন নির্মূলের দাবি তুলে ধরা হয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালের বছরের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে-বাংলা হলে ছাত্রলীগের কিছু উশৃঙ্খল কর্মীর হাতে নির্দয় পিটুনির শিকার হয়ে মারা যান বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ। এ ঘটনায় পরদিন নিহতের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় একটি মামলা করেন। ওই মামলায় ৩জন বাদে সবাইকে গ্রেফতার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ