• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

গাইবান্ধায় জোড়া খুনের মামলায় তিন ভাইয়ের ফাঁসি

সিসি ডেস্ক ।। সম্পত্তি নিয়ে বিরোধে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় চাচাত ভাই-বোন হত্যা মামলার আসামি তিন ভাইয়ের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৮ অক্টোবর) গাইবান্ধা জেলা দায়রা জজ দিলিপ কুমার ভৌমিক চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলো- হযরত আলী, হাফিজার রহমান ও আবিজল হোসেন। তারা সম্পর্কে ভাই।

মামলার এজাহারে বলা হয়েছে, প্রতিবেশীর সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ২০১৬ সালের ১২ নভেম্বর হত্যাকাণ্ডের শিকার হন তসলিম উদ্দিন ও মর্জিনা বেগম। তারা সম্পর্কে চাচাত ভাই-বোন।

অভিযোগে বলা হয়েছে, তসলিম উদ্দিন, মর্জিনা বেগম, জমিলা বেগম, আলমগীর হোসেন, মর্জিনা বেগম-২ ও শহিদুল ইসলাম ২০১৬ সালের ১২ নভেম্বর সকালে নিজেদের জমিতে ধান কাটতে যাচ্ছিলেন। ওইদিন আসামিরা পরিকল্পিতভাবে রাস্তায় বিদ্যুতের ছেড়া তার ফেলে রাখে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৬ জন আহত হন। তাদেরকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর তসলিম ও মর্জিনা মারা যান। এ ঘটনায় তসলিমের ছেলে মফিজুল হক মামলা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ