• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

করোনার বিধিনিষেধ তুলে নেওয়ার পরেও কোটি মেয়ে স্কুলে ফিরবে না!

সিসি ডেস্ক, ১৬ অক্টোবর ।। বিশ্বজুড়ে করোনার বিধিনিষেধ তুলে নেওয়ার পরেও ১ কোটি ১০ লাখ মেয়ে শিক্ষার্থীর স্কুলে ফেরা হবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইউনেসকোর প্রধান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেসকোর প্রধান অড্রে আজুলে বৃহস্পতিবার ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো সফরকালে এ আশঙ্কার কথা প্রকাশ করেন।

অড্রে আজুলে দুঃখ প্রকাশ করে বলেন, অনেক দেশে করোনায় স্কুল বন্ধের কারণে দুর্ভাগ্যক্রমে এই ক্ষতি হচ্ছে।

ইউনেসকোর প্রধান বলেন, ‘আমাদের অনুমান, সারা বিশ্বে ১ কোটি ১০ লাখ মেয়ে স্কুলে ফিরতে পারবে না।’

অড্রে আজুলে কঙ্গোর রাজধানী কিনসাসার একটি হাইস্কুল পরিদর্শন করেন। দেশটিতে দিন কয়েক আগে ২০২০-২১ স্কুল শিক্ষাবর্ষ শুরু হয়েছে।

বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শুরু করার কথা জানিয়েছেন ফ্রান্সের সাবেক এই সংস্কৃতিমন্ত্রী।

অড্রে আজুলে বলেন, দুর্ভাগ্যক্রমে মেয়েদের জন্য শিক্ষা এখনো খুব অসম রয়ে গেছে।

মেয়েদের স্কুলে পড়াশোনার সুযোগের বিষয়টি ইউনেসকোর একটি অগ্রাধিকার বলে উল্লেখ করেন সংস্থাটির প্রধান।

করোনা মহামারির কারণে বিশ্বের বিভিন্ন দেশে লকডাউন জারিসহ নানান বিধিনিষেধ আরোপ করা হয়। বন্ধ করে দেওয়া হয় শিক্ষাপ্রতিষ্ঠান। কোনো কোনো দেশে করোনার প্রকোপ তুলনামূলকভাবে কমে আসার পরিপ্রেক্ষিতে সতর্কতার সঙ্গে স্কুল খুলে দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ