• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

আর্মি ইউনিভার্সিটির দুই শিক্ষার্থী নাসায় গ্লোবাল নমিনি

সিসি ডেস্ক, ১৬ অক্টোবর ।। গ্লোবাল নমিনি হয়েছেন তারা। কোভিড-১৯ এর মধ্যেও সুখবর দিলেন দুই মেধাবী মুখ। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসায় গ্লোবাল নমিনি হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বাউয়েট) দুই শিক্ষার্থী। ওই বিশ্ববিদ্যালয়টি নাটোরের বাগাতিপাড়ায় অবস্থিত।

তাছাড়া খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সাত সদস্যের ‘টিম মহাকাশে’ বাউয়েটের ওই দুই শিক্ষার্থী প্রতিনিধিত্ব করছেন। তারা হলেন- কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী বর্ণিতা বসাক তৃষা এবং একই বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থী মো. মোমিনুল হক। বাউয়েট থেকে এসব তথ্য জানানো হয়েছে।

বাউয়েটের ভারপ্রাপ্ত ভিসি কর্নেল (অব.) মোহাম্মদ হামিদুল হক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বাউয়েটের সদস্যদের শুভেচ্ছা জানান এবং ‘টিম মহাকাশের’ সাফল্য কামনা করেন। তিনি বলেন এ ধরনের মেধা বিকাশের কাজ তারা অব্যাহত রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

সংশ্লিস্টরা জানান, বাউয়েট ও কুয়েটের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সাত সদস্যের ‘টিম মহাকাশ’ এই কনটেস্টের ক্রিয়েট ক্যাটাগরির ভার্চুয়াল প্ল্যানেটারি এক্সপ্লোরেশন চ্যালেঞ্জে অংশ নেয়। অংশগ্রহণকারীরা ভবিষ্যতে অন্য গ্রহে মহাকাশ অভিযানে মহাকাশচারীদের ব্যবহারের জন্য টুল সেট ডিজাইন করেন। তাদের নাম এখন সবার মুখে মুখে।

জানা গেছে প্রথম পর্যায়ে খুলনা অঞ্চল এতে রানার্সআপ হয়। এতে বাউয়েটের শিক্ষার্থী বর্ণিতা বসাক তৃষা ও মো. মোমিনুল হক টিমের সদস্য হিসেবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

আরও জানাগেছে, গত ১ থেকে ৪ অক্টোবর সারা দেশে টানা ষষ্ঠবারের মতো বেসিসের তত্ত্বাবধানে এবং বেসিস স্টুডেন্টস ফোরামের সহায়তায় মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার উদ্যোগে ভার্চুয়াল ইভেন্ট ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ বাংলাদেশ-২০২০’ অনুষ্ঠিত হয়েছে।

বিশ্বের প্রায় ২৫০টি শহরের মতো বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, বরিশাল, খুলনা, কুমিল্লা ও ময়মনসিংহ অঞ্চল পর্যায়ে বিজয়ী ১৭টি টিম বাংলাদেশের গ্লোবাল নমিনি হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে অংশ নিচ্ছে।

সংশ্লিস্টরা জানান, এই প্রতিযোগিতায় আগে থেকে প্রতিযোগীদের নির্দিষ্ট করে দেয়া যে কোনো চ্যালেঞ্জে অংশগ্রহণ করে সমস্যার সমাধান বের করতে হয়। নাসা থেকে এই প্রতিযোগিতার চূড়ান্ত ফল খুব শিগগিরই ঘোষণা করার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ