• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দাফনের আগে নড়ে উঠল নবজাতক

ঢাকা, ১৬ অক্টোবর ।। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক জানিয়ে দেন নবজাতক মৃত। এরপর তাকে দাফনের জন্য নিয়ে যাওয়া হয় কবরস্থানে।  দাফনের মাত্র কয়েক মিনিট আগে নড়েচড়ে উঠে শিশুটি। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে ঘটেছে এ ঘটনা।

জানা গেছে, গোপালগঞ্জ সদর উপজেলার শাহিনুর বেগমের কন্যা সন্তানের জন্ম হয়।  কিন্তু হাসপাতাল থেকে সে মৃত জন্ম নিয়েছে এই বলে কার্টনে ভরে দিয়ে দেয় স্বজনদের কাছে। পরে তাকে দাফন করতে গেলে নবজাতকটি নড়েচড়ে বসে।  এ সময় আবার দ্রুত তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।  এ প্রতিবেদন লেখা পর্যন্ত নবজাতককে সুস্থ করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন চিকিৎসকরা।

নবজাতকের বাবা ইয়াসিন গণমাধ্যমকে জানান, নবজাতক জন্ম নেওয়ার পর গাইনি ওয়ার্ডের লোকজন তাকে হ্যান্ড স্যানিটাইজারের একটি কার্টনে ভরে দেয়, বলে মৃত নবজাতক হয়েছে। এরপর তাকে নিয়ে যাওয়া হয় কালশী কবরস্থানে দাফন করার জন্য।  কিন্তু হঠাৎ করে কার্টনের ভেতর নড়ে ওঠে। তখন কার্টন খুলে দেখা যায় নবজাতক জীবিত আছে।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেন, নবজাতক এখন সুস্থ আছে। তবে কেন তাকে মৃত বলে দেওয়া হলো, এ বিষয়ে খবর নিয়ে বিস্তারিত বলতে পারব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ