• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের মামলায় ধর্ষকের যাবজ্জীবন

সিসি নিউজ, ২২ অক্টোবর ।। নীলফামারীতে বাক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের মামলায় মো. মোতালেব (৩৫) নামে এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা হয়েছে।
আজ বুধবার(২১ অক্টোবর) বিকালে আসামীর অনুপস্থিতিতে ওই রায় প্রদান করেন নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালত-১ এর বিচারক আহসান তারেক। দন্ডপ্রাপ্ত মো. মোতালেব জেলার সৈয়দপুর উপজেলার পূর্ব বোতলাগাড়ি ডাঙ্গাপাড়া গ্রামের মৃত জোবান উদ্দিনের ছেলে।
মামলার সূত্র মতে, ২০০৭ সালের ২৮ ফেব্রুয়ারী রাত ৮টার দিকে প্রতিবেশী মোতালেবের বাড়িতে বাক প্রতিবন্ধী কিশোরী সহ কয়েকজন বান্ধবী টেলিভিশন দেখতে যায়। রাত ১০টার দিকে হঠাৎ বিদ্যুৎ বন্ধ হলে ঘর থেকে অন্যান্যরা চলে গেলে মোতালেব ওই বাক প্রতিবন্ধী কিশোরীকে একা পেয়ে ঘরে আটকে ধর্ষণ করে। এরপর ঘটনা প্রকাশ না করার জন্য হুমকি প্রদান করে মোতালেব। ওই ধর্ষণের ঘটনায় কিশোরীটি অন্তসত্বা হলে স্থানীয়রা শালিস বৈঠকে মোতালেবের সঙ্গে কিশোরীর বিয়ের প্রস্তাব দেয়। মোতালেব ওই প্রস্তাবে প্রত্যাখান করে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দেয়। কিশোরীর বাবা সে প্রস্তাবে রাজী না হয়ে ২০০৭ সালের ১৭ আগস্ট মোতালেবকে আসামী করে নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালত মামলা দায়ের করেন।
নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিশেষ পিপি রমেন্দ্র নাথ বর্ধন বাপী বলেন, রাষ্ট্র পক্ষ আসামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯ (১) ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হওয়ায় বিজ্ঞ বিচারক আসামীকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা রায় প্রদান করেন। আসামী মোতালেব জামিন নিয়ে পলাতক রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ