• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল প্রধান শিক্ষিকার

জয়পুরহাট প্রতিনিধি ।। জয়পুরহাটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নুরজাহান বেগম (৫৫) নামে এক প্রধান শিক্ষিকা নিহত হয়েছেন। শনিবার বিকালে জয়পুরহাট-আক্কেলপুর সড়কের সুক্তাহার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সদর থানার পরিদর্শক (তদন্ত) সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত নুরজাহান বেগম আক্কেলপুর উপজেলার হাজিপাড়া গ্রামের ফারুক আহমেদের স্ত্রী এবং হাস্তা বসন্তপুর শাহ মাখদুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন।

সাইদুর রহমান জানান, নুরজাহান বেগম জয়পুরহাট শহর থেকে ছেলের সাথে মোটরসাইকেলে আক্কেলপুরে তার বাড়িতে যাচ্ছিলেন। পথে সুক্তাহার এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর এক মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন নুরজাহান বেগম। এসময় স্থানীয়রা তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ