• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

প্রাথমিকের শিক্ষক বদলি বন্ধ রাখার নির্দেশ

সিসি ডেস্ক ।। মহামারি করোনার প্রভাবে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তাই এই সময় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক বদলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তবে, সরকারি কলেজ ও হাইস্কুলেরর শিক্ষক এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের বদলি অব্যাহত রয়েছে।

রবিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) খালেদ আহম্মেদ স্বাক্ষরিত এই আদেশ জারি করা হয়। অধিদপ্তরের আদশটি বিভাগীয় উপপরিচালকদের কাছে পাঠানো হয়েছে।

আদেশে বলা হয়, কোভিড-১৯ দ্বারা সংক্রমণজনিত কারণে সারাদেশের প্রাথমিক বিদ্যালয় বন্ধ রয়েছে। এ অবস্থায় শিক্ষকদের সবধরনের বদলি কার্যক্রম বন্ধ রাখা সমীচীন হবে। এমতাবস্থায় করোনাকালে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বদলি কার্যক্রম বন্ধ রাখার জন্য আদেশে অনুরোধ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ