• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মারধরের অভিযোগে হাজী সেলিমের ছেলে গ্রেপ্তার

সিসি ডেস্ক, ২৬ অক্টোবর।। রাজধানীর ধানমণ্ডি এলাকায় নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের অভিযোগে করা মামলায় সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহম্মেদ খান সোমবার সকাল পৌনে ৮টার দিকে হাজী সেলিমের ছেলেসহ ছয়জনের বিরুদ্ধে ধানমণ্ডি থানায় মামলা করেন। এ মামলায় এর আগে গাড়ির চালক মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

মামলায় হাজী সেলিমের ছেলে ও মিজানুর রহমানসহ চারজনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি দুইজন হলেন- প্রোটোকল অফিসার এবি সিদ্দিক দিপু ও মোহাম্মদ জাহিদ। এছাড়া অজ্ঞাত পরিচয় আরও দুইজনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, রোববার সন্ধ্যার পর কলাবাগান ক্রসিংয়ের কাছে মারধরের শিকার হন নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহম্মেদ খান। তার মোটরসাইকেলকে ধাক্কা দিয়েছিল সংসদ সদস্যের স্টিকার লাগানো একটি গাড়ি। এরপর ওই গাড়ি থেকে কয়েক ব্যক্তি নেমে ওই কর্মকর্তাকে মারধর করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ