সিসি নিউজ, ২৭ অক্টোবর ।। নীলফামারীর ডিমলায় গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জলঢাকা-ডালিয়া রোডের সোনাখুলী নামক স্থানে ওই দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের মুন্সিপাড়ার উপেন চন্দ্র রায়ের পুত্র রিংকু (২১) ও নিতাই চন্দ্র রায়ের পুত্র দীপ্ত (২০) এবং দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার প্রসেনজিৎ (২৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই তিন যুবক একটি মোটরসাইকেলে দ্রুতগতিতে ডালিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে ঘটনাস্থলেই মারা যায়। বর্তমানে ওই তিন যুবকের মরদেহ জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।