• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সন্তানের গলায় অস্ত্র ঠেকিয়ে মাকে ধর্ষণ!

সিসি ডেস্ক ।। বরিশালের উজিরপুর উপজেলায় পশ্চিক শোলক গ্রামে দেড় বছরের শিশুকন্যার গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে দুই সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার দিবাগত রাতে নির্যাতিতার স্বামী বাদী হয়ে উজিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। অভিযুক্ত রাজ্জাক সরদারের ছেলে লিটন সরদার ঘটনার পর থেকে পলাতক।

নির্যাতিতার ডাক্তারি পরীক্ষার জন্য বুধবার বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠিয়েছে পুলিশ।

মামলার এজাহারের বরাত দিয়ে উজিরপুর থানার ওসি জিয়াউল আহসান বলেন, গত ২২ অক্টোবর কাজের তাগিদে ঢাকায় ছিলেন নির্যাতিতা ওই নারীর স্বামী। এই সুযোগে রাত সাড়ে ১১টার দিকে প্রতিবেশী লিটন সরদার তার ঘরে ঢুকে ওই নারীকে ধর্ষণের চেষ্টা চালায়। বাধা দেয়ায় দেড় বছরের শিশুকন্যার গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ধর্ষণ করে।

অতিরিক্ত পুলিশ সুপার নাইমুল হক বলেন, মামলার অভিযোগ তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার পাশাপাশি অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ