• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সন্ত্রাসী হামলায় আহত নীলফামারী পৌরসভার কাউন্সিলর

নীলফামারী প্রতিনিধি।। সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন নীলফামারী পৌরসভার কাউন্সিলর কলিম উদ্দিন।

বুধবার মধ্যরাতে জেলা শহরের সার্কিট হাউজ সড়কে নিজ বাড়ির সামনে এই ঘটনা ঘটে। তিনি একই এলাকার মৃত. হানিফ মিস্ত্রির ছেলে।

আহত কলিম উদ্দিনকে রাতেই নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসা নিচ্ছেন তিনি।

নীলফামারী পৌরসভার আট নম্বর ওয়ার্ড কাউন্সিলর কলিম উদ্দিন জানান, ডাকবাংলো এলাকা থেকে সার্কিট হাউজ সড়কের নিজ বাড়িতে ফেরার সময় পিছন দিক থেকে ছুরি দিয়ে আঘাত করেন এক ব্যক্তি। আমার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে পালিয়ে যায় সে।
তিনি জানান, ওই ব্যক্তিকে আমি চিনেছি। এ ব্যাপারে থানায় মামলা করবো।

নীলফামারী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. অমল রায় জানান, আপাতত তিনি শংকামুক্ত। তার বাম হাতে আঘাত করা হয়েছিলো। সেলাই দেয়া হয়েছে।

জেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক জিন্নাত জেরিন সুরভী জানান, একজন জনপ্রতিনিধির উপর এভাবে হামলার ঘটনা মেনে নেয়া যায় না। তিনি টানা তিনবারের নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর। অবিলম্বে জড়িত ব্যক্তিকে গ্রেফতার করার জোড় দাবী জানাচ্ছি।

নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই ঘটনায় যে ব্যক্তি জড়িত থাকুন না কেন তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ