• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় তিনটি মামলা

সিসি ডেস্ক, ৩১ অক্টোবর ।। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে এক ব্যক্তিকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার দু’দিন পর এ ঘটনায় তিনটি মামলা দায়ের হয়েছে।  শনিবার (৩১ অক্টোবর) রংপুর বিভাগীয় কমিশনার মো. আবদুল ওয়াহাব ভূঞা ও রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য ঘটনাস্থল পরিদর্শনের সময় ডিআইজি এ তথ্য নিশ্চিত করেন।

এরমধ্যে নিহতের পরিবারের পক্ষ থেকে একটি, বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পক্ষ থেকে একটি এবং পুলিশ বাদী হয়ে অপর মামলাটি দায়ের করে। গত বৃহস্পতিবার নামের ওই ব্যক্তিকে তুচ্ছ ঘটনায় একটি মসজিদের ভেতর থেকে বের করে এনে মারধর করার পর স্থানীয় ইউনিয়ন পরিষদের ভেতরে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হলেও সেখান থেকে উত্তেজিত জনতা বের করে এনে পিটিয়ে হত্যার পর তার মরদেহ পুড়িয়ে দেয়। স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ওসি ঘটনাস্থলে গিয়ে চেষ্টা করেও তাদের থামাতে ব্যর্থ হন। ক্ষুব্ধ জনতা তাদেরও ধাওয়া দিয়ে সরিয়ে দেয়।

এ ঘটনায় বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম নওয়াজ নিশাত বাদী হয়ে যে মামলাটি দায়ের করেছেন তাতে ২২ জনের নাম এজাহারে উল্লেখ এবং আরও অজ্ঞাত ৫শ’ থেকে ৬শ’ জনকে আসামি করা হয়েছে।

তার মামলায় প্রধান আসামি করা হয়েছে হামিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে। ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে, তিনি ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত এবং ওই ব্যক্তিকে মারধর করছিলেন। তার বয়স আনুমানিক ৫০ বছর।

এছাড়াও এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে আরেকটি মামলা করা হয়েছে। পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) এম শাহজাহান আলী বাদী হয়ে এ মামলা দায়ের করেন। তবে পুলিশের মামলায় আসামিদের সংখ্যা এখনও বলা হয়নি।

পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলাটিতেও আসামির সংখ্যা এখনও জানা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ