• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মহানবীকে (সাঃ) অবমাননার প্রতিবাদে ডোমারে মানববন্ধন

ডোমার (নীলফামারী) প্রতিনিধি ।। ফ্রান্সে রাষ্ট্রীয়ভাবে মহানবীকে (সাঃ) এর ব্যাঙ্গ কার্টুন প্রদর্শনের প্রতিবাদে নীলফামারীর ডোমারে মানববন্ধন করা হয়েছে।
শনিবার সকালে ইমাম মুয়াজ্জিম ঐক্য পরিষদের ব্যানারে উপজেলা শহরের রেল ঘুন্টির মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধনে পাঁচ শতাধিক ধর্মপ্রান মুসল্লিরা অংশ গ্রহন করে। ইমাম মুয়াজ্জিম ঐক্য পরিষদের সভাপতি ও ডোমার কেন্দ্রিয় মসজিদের খতিব মাওলানা মুফতি মাহমুদ বিন আলম সভাপতিত্ব করেন। মানববন্ধনে মুনাজাত পরিচালনা করেন জামিয়া ইসলামিয়া রিয়াজিয়া মাদ্রাসা’র প্রিন্সিপাল মাওলানা ফজলুর রহমান।
এসময় মহানবী (সাঃ) এর ব্যাঙ্গ কার্টুন প্রদর্শনের তীব্র প্রতিবাদ করে বক্তব্য দেন বাইতুল নূর জামে মসজিদের খতিব মাও: জাহিদ হাসান, ধরনীগঞ্জ জামে মসজিদের খতিব মাহমুদ হাসান, দিঘলটারী জামে মসজিদের ইমাম ও খতিব নূর আলম, জামিয়া ইসলামিয়া রিয়াজিয়া মাদ্রাসা শিক্ষক মাও: আনওয়ারুল্লাহ, রিয়াজিয়া মাদ্রাসা জামে মসজিদের খতিব একরামুল হক প্রমূখ।
মানববন্ধন শেষে মুসল্লিরা ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ’র ছবিতে আগুন ধরিয়ে ও থুথু নিক্ষেপ করে প্রতিবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ